কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ এ ০৮:২২ PM

হারানো মসজিদ

কন্টেন্ট: পর্যটন স্পট

লালমনিরহাট সদর উপজেলাধীন পঞ্চগ্রাম ইউনয়নের রামদাস মৌজায় রংপুর কুড়িগ্রাম মহাসড়কের অনতিদূরে বহুদিন ধরে একটি পতিত জঙ্গল ছিল। এ জঙ্গলের নাম মজদের আড়া। স্থানীয় ভাষায় আড়া শব্দের অর্থ জঙ্গলময় স্থান। কেউ হিংস্র জীব-জন্তু, সাপ-বিচ্ছু ইত্যাদির ভয়ে ভেতরে প্রবেশ করতো না। জঙ্গল পরিষ্কার করতে যেয়ে বেরিয়ে আসে প্রাচীন কালের তৈরি ইট যার মধ্যে ফুল অঙ্কিত। এমনিভাবে মাটি ও ইট সরাতে গিয়ে একটি পূর্ণ মসজিদের ভিত বেরিয়ে আসে। এর মধ্যে ৬’’× ৬’’× ২’’ সাইজের একটি শিলালিপি পাওয়া যায় যার মধ্যে স্পষ্টাক্ষরে আরবীতে লেখা আছে ‘লা-ইলাহা-ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ হিজরী সন ৬৯। তখনই স্থানীয় লোকদের মনে প্রত্যয় জন্মে যে, এটি-একটি প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ। বর্তমানে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে।

হারানো মসজিদ
হারানো মসজিদ ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন